শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   244 বার পঠিত

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় যুক্ত হতে পারবেন না। অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার বিকালে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া আবশ্যক। দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে গণমাধ্যম রিপোর্টের ভিত্তিতে প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা পেলেই সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিগত সরকারের দুর্নীতি ও শিক্ষার অবহেলার বিষয়েও মন্তব্য করেন।

এদিন ঢাকার পরে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে তিনি পৌঁছালে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে শিক্ষামন্ত্রী কচুয়া উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে কর্মকর্তা ও শিক্ষকদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ৪:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া