রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে আসামি ছিনতাই মামলার আসামি গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   238 বার পঠিত

শ্রীপুরে আসামি ছিনতাই মামলার আসামি গ্রেফতার

গাজীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম লিটন (৪৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদা দাবি, এবং অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানায়।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মো: নাফিজ বিন জামাল জানান, বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার বিলাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মো: নাফিজ বিন জামাল বলেন, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুরের বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকায় চাঁদাবাজীসহ ত্রাসের রাজত্ব বজায় রাখতে লিটন চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। তার এসব কর্মকাণ্ডে স্থানীয়রা শ্রীপুর-বরমী সড়কের বরামা চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ ও লিটনকে গ্রেফতারের দাবি জানায়।

র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট নাফিজ বলেন, গত ২৮ অগাস্ট রাত ৮টার দিকে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা শেখ মামুন আল মুজাহিদ সুমনকে (৩৫) গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে গ্রেফতার করে। তবে তাকে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে জহিরুল ইসলাম লিটন ২০/৩০টি মোটরসাইকেলে ৪০/৪৫ জন সহযোগীকে নিয়ে পুলিশের গাড়িতে ব্যারিকেড দেয় এবং পুলিশের উপর হামলা করে সুমনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীপুর থানার এসআই মো: রেজাউল করিম বাদী হয়ে মামলা করেন। পরে র‌্যাব ঘটনাটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার জহিরুল ইসলাম লিটন গাজীপুর সিটি করপোরেশনের বিলাশপুর এলাকায় আত্মগোপনে আছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালায়। পরে লিটনকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, র‌্যাব আসামি জহিরুল ইসলাম লিটনকে থানায় সোপর্দ করেছে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া