রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে গাড়ি আটকে সন্ত্রাসীকে ছি‌নি‌য়ে নি‌ল সহ‌যোগীরা, আহত সাত পু‌লিশ সদস‌্য

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত

শ্রীপুরে গাড়ি আটকে সন্ত্রাসীকে ছি‌নি‌য়ে নি‌ল সহ‌যোগীরা, আহত সাত পু‌লিশ সদস‌্য

গাজীপু‌রের শ্রীপুর পু‌লি‌শের গাড়িতে হামলা চা‌লি‌য়ে সুমন শেখ না‌মে এক সন্ত্রাসীকে ছি‌নি‌য়ে নি‌য়ে‌ছে তার সহ‌যোগীরা। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে অন্তত ৭ পু‌লিশ সদস‌্য। আহত পু‌লিশ সদস‌্যদের উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। এ ঘটনা ঘটে ২৮ আগস্ট বৃহস্প‌তিবার রাত ৮টার দি‌কে।

গ্রেফতারকৃত সুমন শেখ বরমী এলাকার মোস‌লেম উদ্দিন মাস্টা‌রের ছেলে। তার বিরু‌দ্ধে বিভিন্ন অভিযোগে ১৫‌টি মামলা র‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায, বৃহস্প‌তিবার রাত ৮টার দি‌কে গাজীপুর জেলা ডি‌বি পু‌লি‌শের এক‌টি দল সন্ত্রাসী সুমন শেখকে শ্রীপুর উপ‌জেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুইন এলাকা থে‌কে গ্রেফতার ক‌রে। খবর পেয়ে সুমন শে‌খের সহ‌যোগীরা শ্রীপুর চৌরাস্তা এলাকায় পু‌লি‌শের গাড়িতে হামলা চালি‌য়ে সুমন‌কে ছি‌নি‌য়ে নেয়। হামলায় অন্তত ৭ পু‌লিশ সদস‌্য আহত হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক বলেন, সন্ত্রাসীকে গ্রেফতারের সময় হামলায় কয়েক পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া