নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 330 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকির অভিযোগও উঠেছে। এ বিষয়ে বাদি গোলাম কিবরিয়া ৬ জনসহ অজ্ঞাত ৪/৫ জনকে বিবাদী করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাদী গোলাম কিবরিয়া এবং তার পরিবারের সাথে একই গ্রামের মোঃ এমদাদুল (৪৮), নজরুল ভাঙ্গী (৫৫), মোঃ আরিফ (৩০), মোঃ আনোয়ার (৩৫), মো: রনি (৩৫), মো: নাঈম (৩০) এর মধ্যে জমি-জমা সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে আজ ১০ জানুয়ারি শনিবার ২টার সময় আমার বসত বাড়ীর উত্তরপার্শ্বে কেওয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সংলগ্ন আমার জোত জমিতে গিয়া মাপঝোপের প্রস্তুতি নিলে, বিবাদীরা তা দেখিতে পেয়ে লাঠি, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া ঘটনাস্থলে আসে এবং আমার মাপঝোপের কাজে বাধা প্রদানসহ খুন জখমের উদ্দেশ্যে এলোপাথারী ভাবে মারপিট শুরু করে এবং কিল, ঘুষি, লাথি মারিয়া ও লাঠি, লোহার রড দিয়া আমার পায়ে, পিঠে, উরুতে, দুই বাহুতেসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পিটাইয়া নীলাফুলা জখম করে। ১নং বিবাদী আমার নাক মুখে স্ব-জোরে ঘুষি মারিয়া নাকের নরম হাড় ভাঙ্গিয়া রুক্তাক্ত গুরুত্বর জখম করে এবং ১নং বিবাদীই আমার জ্যাকেটের পকেটে থাকা নগদ- ১,০০,০০০ টাকা জোর পূর্বক নিয়া যায়। ঐ সময় আমার সুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা খুন জখমের হুমকি দিয়া চলিয়া যায়।
বাদী গোলাম কিবরিয়া অভিযোগ করে জানান, শ্রীপুর থানার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ভাঙ্গীর নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা চালানো হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah