সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   114 বার পঠিত

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে তিনি ট্রেনের সামনে চলে আসেন। ২৮ জানুয়ারি বুধবার দুপুরে ঢাকা–ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক ময়মনসিংহের নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর থানার পাটলি গ্রামের মৃত আদর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তারাকান্দা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন এলাকা অতিক্রম করার সময় আব্দুর রাজ্জাক রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি লাইনের দিকে এগিয়ে যান। এ সময় ট্রেনের সামনে চলে এলে প্রচণ্ড গতিতে ধাক্কা লাগে এবং তিনি ছিটকে পড়েন। দ্রুতগতির ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মো. নজরুল ইসলাম বলেন, “ওই ব্যক্তি দীর্ঘ সময় ধরে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। ট্রেন আসতে দেখে কয়েকজন তাকে সরে যেতে বললেও তিনি বিপজ্জনক দূরত্বে চলে যান। পরে ট্রেন কাছে আসার পর হঠাৎ সামনে চলে গেলে ধাক্কায় তার মৃত্যু হয়। মোবাইলে কারও সঙ্গে তর্ক-বিতর্ক করছিলেন, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে।”

নিহতের স্বজনরা জানান, আব্দুর রাজ্জাক কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়ে তিনি গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থান করছিলেন। বুধবার শ্রীপুর রেলওয়ে স্টেশনে তার মৃত্যুর খবর পান তারা।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, “আব্দুর রাজ্জাক ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে মারা যান। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়।”

জয়দেবপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ূম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Facebook Comments Box

Posted ৯:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া