সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগ দিলেন সংরক্ষিত নারী সদস্য

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

শ্রীপুরে ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগ দিলেন সংরক্ষিত নারী সদস্য

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের তিন নারী সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে গাজীপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বাসভবনে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে তারা যুক্ত হন।

বিএনপিতে যোগ দেওয়া জনপ্রতিনিধিরা হলেন-শিল্পী আক্তার (সংরক্ষিত মহিলা সদস্য, ১, ২ ও ৩নং ওয়ার্ড), খাদিজা (সংরক্ষিত মহিলা সদস্য, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড), সুলতানা পারভীন (সংরক্ষিত মহিলা সদস্য, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড)।

যোগদান অনুষ্ঠানে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে বিএনপির প্রতি গণমানুষের আস্থা বাড়ছে। এই তিন জনপ্রতিনিধির যোগদান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো গতিশীল করবে।

বিএনপিতে যুক্ত হওয়া নারী সদস্যরা বলেন, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য ও অনিয়ম বৃদ্ধি এবং জনগণের মতপ্রকাশের ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ায় তারা বিএনপির গণতান্ত্রিক অবস্থানের প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের অংশগ্রহণ ও তিন জনপ্রতিনিধির হঠাৎ দলবদলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া