সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে পোল্ট্রি অ্যান্ড ডেইরি দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

শ্রীপুরে পোল্ট্রি অ্যান্ড ডেইরি দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন

গাজীপুরের শ্রীপুরে পোল্ট্রি অ্যান্ড ডেইরি দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ অফিসের সভাকক্ষে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সর্ব সম্মতিক্রমে মেসার্স সেবা পোল্ট্রি অ্যান্ড ডেইরি মেডিসিনের মালিক ডা. এমরানুল হক মণ্ডল স্বপনকে সভাপতি ও মেসার্স সাকিব ফার্মেসি অ্যান্ড ডেইরি মেডিসিনের মালিক নাসির উদ্দীন মৃধাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মেসার্স তানিশা পোল্ট্রি মেডিসিন কর্নারের মালিক মো. আবু তালেব, সহ সভাপতি মেসার্স সোহান পোল্ট্রি মেডিসিন কর্নারের মালিক আহসান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শ্রীপুর পোল্ট্রি অ্যান্ড ডেইরি দোকান মালিক সমিতির আহ্বায়ক ডা. এমরানুল হক মণ্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নাসির উদ্দীন মৃধার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. গোলাম মোরশেদ মুরাদ, রেশা পোল্ট্রি মেডিসিনের মালিক মো. শাহাবুদ্দিন, শ্রীপুরে এগ্রোভেট রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুকুল মিয়াসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের পোল্ট্রি অ্যান্ড ডেইরি মেডিসিন ব্যবসায়ীরা।

Facebook Comments Box

Posted ৪:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া