আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 84 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
সোমবার সকালে তিনি প্রকল্প এলাকাগুলো পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মণ্ডল, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুজ হাসান হান্নান, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাহিন আলমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, মোট ১৯ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৬১৮ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নিশ্চিন্তপুর সড়ক, বিন্দুবাড়ী–সিংরাতলী সড়ক, হয়দেবপুর–উদয়খালী সড়ক, মাইজপাড়া–বলদীঘাট সড়ক, লালপুকুর–কাওরাইদ সড়ক উন্নয়ন এবং একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণ।
প্রকৌশল অফিসের তথ্য অনুযায়ী, প্রকল্পগুলোর কাজ আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে উপজেলার বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সুবিধা বৃদ্ধি পাবে।
Posted ১:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah