রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় চারজন আটক

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় চারজন আটক

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশ ও মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাদের কাছ থেকে ৪৫ পিছ ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ঘটনা ঘটেছে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (মসজিদ মোড়) এলাকায় আসাদুজ্জামানের বাড়িতে। আটককৃতরা হলেন আসাদুজ্জামান (৬০), তাঁর স্ত্রী দেলোয়ারা খাতুন (৪৫) এবং দুই ছেলে আশিক (২৩) ও আল আমিন (৩০)। তাদের বিরুদ্ধে সরকারি কাজকে বাধা দেওয়ার, পুলিশের ওপর হামলা ও মাদক ব্যবসার দুটি পৃথক মামলা করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, মনোয়ার হোসেন, জোনায়েদ হোসাইন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ও নাজমুল হুদা রুবেল। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়েছে। হামলার সময় মাদক ব্যবসায়ীর স্ত্রী ও দুই ছেলে পুলিশকে আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় সংঘর্ষের ঘটনা ঘটে।

Facebook Comments Box

Posted ৪:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া