রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের সাথে ডা. রফিকুলের সৌজন্য সাক্ষাৎ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের সাথে ডা. রফিকুলের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ ৩০ আগস্ট শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের বাড়ীতে মুক্তিযোদ্ধারা এ সাক্ষাৎ করেন।

এ সময় মুক্তিযোদ্ধারা ডা. বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানান। ডা. বাচ্চু মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজখবর নেন এবং আগামিতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নসহ সকল মুক্তিযোদ্ধাকে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্হ করেন এবং দেশের যে ক্লান্তিলগ্নে মুক্তিযোদ্ধাদের ভুমিকার কথা স্মরণ করিয়ে আগামিতেও দেশ গঠনে তাঁদের ভুমিকা রাখতে পরামর্শ দেন।

Facebook Comments Box

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া