রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   184 বার পঠিত

শ্রীপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাবহ এলাকায় বিষাক্ত সাপের ছোবলে রিমা আক্তার (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিমা আক্তার (২৩), শ্রীপুর উপজেলার সোনাবহ এলাকার ফিরোজ আহম্মেদের মেয়ে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরের ভেতর খাটের উপর ঘুমিয়ে ছিল রিমা আক্তার। একপর্যায়ে রাত ২টার দিকে একটি বিষাক্ত সাপ তার হাতে ছোবল দেয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এগিয়ে আসে। পরে ঘরের লাইট জ্বালালে ঘরের ভেতর একটি বিষাক্ত সাপ দেখা যায়। এক পর্যায়ে রিমা আক্তারকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সাপের অ্যান্টিভেনম না থাকায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর হয়েছে‌।

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া