জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 372 বার পঠিত
বাংলাদেশের এই শতাব্দীর ব্যস্ততম শিল্পময় অঞ্চল হিসেবে, ভৌগলিক ভাবে গাজীপুরের শ্রীপুর তন্মধ্যে অন্যতম, এই অঞ্চলটি শিল্প নগরী হিসেবে অর্থনৈতিক সমৃদ্ধতায় ভরপুর একটি অঞ্চল, এর মধ্যেই কিছু হাইব্রিড নেতার আবির্ভাবের কমতি নেই কোন অংশে, কারণ তারা কোন দলের আদর্শিক ও গঠনতন্ত্র অনুযায়ী নিজের মধ্যে সাংগঠনিক কোন চেতনা নেই, তারা সময়ের সাথে গিরগিটির মতো, রং পাল্টে বারবার, নিজের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, সবকিছু চটজলদী রপ্ত করতে একেবারেই ভীষন রকমের পটু, পাঠক শ্রোতাদের কে এতক্ষণ বলছিলাম শ্রীপুর উপজেলার, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম এর কথা।
এই নেতার অভিযোগের কমতি নেই, আজ আপনাদের সামনে নতুন গল্প নিয়ে হাজির হলাম, যা হয়তো আপনাদের অনেকেরই, অজানা রয়ে গেছে।
চাঁদাবাজ টাকলা শামীম খ্যাত শ্রীপুরের বর্তমান পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কথন নিয়ে, —
আপনারা উপরের ছবিটি দেখে নিশ্চয় চিনতে পারছেন, উনি ছিলেন পতিত সরকারের ভয়ানক সন্ত্রাস এবং জবরদখল, ঘুম, খুন হত্যার এক অপরিহার্য নাম, যুবলীগ এই নেতা ওয়াসিম, যার নামে কম্পমান ছিল শ্রীপুর, তৎকালীন তার বিশেষ সহযোগী টাকলা চাঁদাবাজ শামীম ওয়াসিমের বিশেষ আস্থাভাজন হিসেবে খ্যাতির কোন কমতি ছিল না। আমাদের অনুসন্ধান টিম তার ব্যাপারে অধিকতর অনুসন্ধান করতে গিয়ে দেখতে পেয়েছে যে, গাজীপুর ম্যাজেস্টিসি আদালতে তার বিরুদ্ধে মামলা নং ৯১৮/২২ সহ একাধিক মামলা রয়েছে, প্রতিটি মামলায় শুধু মানুষকে হত্যার হুমকি, জায়গা দখল সংক্রান্তিত, আমরা যদি পেছনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো, সেই সময় যুবলীগ নেতা ওয়াসিমের আশীর্বাদে সীমাহীন অপরাধ করে গিয়েছে অকপটে, কারণ এইসব সামাল দেয়ার জন্য ওয়াসিম বিভিন্ন জায়গায় তদবির করে তাকে নির্ভরতার ছায়া দিয়ে রাখত, আপনারা উপরের ছবিটি লক্ষ্য করলে বুঝতে পারবেন, ওয়াসিমের সাথে তার বিভিন্ন সময়ের সেলফি ছবি বলে দেয় তার সাথে সম্পর্কের গভীরতা কোথায়, এই শামীম ৫ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর, সময়ের সাথে সাথে নিজেকে বিএনপির নিবেদিত নেতা হিসেবে আত্মপ্রকাশের জন্য পায়তারা করে, নতুনভাবে বিভিন্ন ফ্যাক্টরি জায়গা দখল, মানুষকে হুমকি প্রদান করে অনৈতিক ভাবে অর্থ উপার্জন যেন তার নিত্যনৈমিত্তিক নেশায় পরিণত হয়েছে।
আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখি, বর্তমানে কয়েকজন নেতা তাকে এই অর্থ আদায়ের জন্য ভাড়াটিয়ে লাঠিয়াল হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে। আমাদের হাতে ইতিমধ্যে এমন কয়েকজন নেতার নামও চলে আসছে যা হয়তো আমরা পরবর্তী প্রতিবেদনে সবিস্তারে লিখব। আমরা যখন অনুসন্ধানে নামি, তখন বিভিন্ন মানুষ আমাদেরকে বলে, আপনাদের এই লেখা জেলার নেতারা বা কেন্দ্রীয় নেতারা যদি এই চাঁদাবাজের, লাগাম না টানে তাহলে আমরা প্রতিনিয়তই তার অত্যাচারে মুখ বুঝে সহ্য করাই হবে আমাদের একমাত্র প্রতিকার।
এলাকার সাধারণ জনগণের প্রশ্ন—-?
এই নেতা কিভাবে এখনো বহাল তবিয়াতে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখতে সাহস পাচ্ছে।
তার খুঁটির জোর কোথায়—-?
Posted ১২:১১ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah