শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের সমালোচনা করায় সৌদি নাগরিকের ৩০ বছরের জেল

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   168 বার পঠিত

সরকারের সমালোচনা করায় সৌদি নাগরিকের ৩০ বছরের জেল

সামাজিক যোগাযোগমাধ্যম-এ সরকারের সমালোচনা করায় মোহাম্মদ আল-গামদি নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। একই অভিযোগে এর আগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে সেই সাজা বাতিল করেন আদালত। এরপর দুই মাসের কম সময়ের ব্যবধানে সৌদি আদালত নতুন সাজা ঘোষণা করেছেন বলে জানিয়েছেন অভিযুক্তের ভাই সাঈদ আল-গামদি।

সৌদি আরবের বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শাসনামলে দেশটিতে বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার অভিযোগ দীর্ঘদিনের। মোহাম্মদ আল-গামদির সাজাও ভিন্নমত দমনের অংশ বলে মনে করছেন সমালোচকরা। মানবাধিকার সংস্থাগুলোও এর প্রতিবাদ করে আসছে।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে মোহাম্মদ বিন সালমান এই মামলাটি নিয়ে মন্তব্য করেন। সরকার এতে ‘লজ্জিত’ উল্লেখ করে রায় পরিবর্তনের আশা ব্যক্ত করেন সালমান।

সাঈদ আল-গামদি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, গত আগস্ট মাসে মোহাম্মদ আল-গামদির মৃত্যুদণ্ড বাতিল করা হয়। তবে আপিল আদালত তাকে একই অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

যুক্তরাজ্যে অবস্থানকারী ইসলামিক স্কলার সাঈদ আল-গামদি বলেন, সৌদি আরবে সরকারের সমালোচকদের ওপর কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই সাজা দেয়া হয়েছে।

জানা যায়, ৫০ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আল-গামদিকে ২০২২ সালের জুন মাসে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া