সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহিত্যে নোবেল পেলেন হ্যান ক্যাং

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   206 বার পঠিত

সাহিত্যে নোবেল পেলেন হ্যান ক্যাং

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হ্যান ক্যাং। আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। নোবেল পুরস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, মানব জীবনের দুঃখ-কষ্ট কাব্যিকভাবে রূপায়ন করার স্বীকৃতি হিসেবে হান ক্যাংকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তিনি তার প্রত্যেকটি কর্মে মানবজীবনের ভঙ্গুর দিকগুলেঅ তুলে ধরার চেষ্টা করেছেন। ঐতিহাসিকভাবে আমরা যেসব মানসিক প্রতিবন্ধকতা ও অদৃশ্য নিয়মের বেড়াজালে আটকে থাকি তা দেখানোর চেষ্টা করেছেন। দেহ ও মনের মধ্যে যোগাযোগের এক অনন্য চেতনা রয়েছে তার মধ্যে। তার কাব্যিক পরীক্ষায় বারবারই সেই বিষয়টি উঠে এসেছে। এর আগে ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে। তিনি তার লেখায় অনুচ্চারিত থেকে যাওয়া বহু কথা তুলে এনেছেন। ১৯০১ সালে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান ফরাসি কবি ও প্রাবন্ধিক সুলি প্রুদোম (১৮৩৯–১৯০৭)। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত মোট ১১৬ জন সহিত্যে নোবেল পেয়েছেন। যাদের মধ্যে ১৭ জন নারী। এ বছর চিকিৎসা, পদার্থ ও রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া