মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুগন্ধি চাল মজুতের অভিযোগে দুই রাইস মিলকে জরিমানা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

সুগন্ধি চাল মজুতের অভিযোগে দুই রাইস মিলকে জরিমানা

সুগন্ধি চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে নওগাঁর দুটি বৃহৎ রাইস মিলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।

তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি সুগন্ধি চাল অবৈধভাবে মজুত করে বাজারে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে।

রুবেল আহমেদ আরও বলেন, সম্প্রতি বাজারে সুগন্ধি চালের দাম কেজিপ্রতি ২০০ টাকারও বেশি হয়েছে, যা অস্বাভাবিক ও উদ্বেগজনক। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হওয়ায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তর তৎপর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার, পুলিশ সদস্য এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

Facebook Comments Box

Posted ২:২২ অপরাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া