রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী হত্যার দায় স্বীকার করলেন সাবেক স্বামী

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত

স্ত্রী হত্যার দায় স্বীকার করলেন সাবেক স্বামী

গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পিবিআই। প্রযুক্তির সহায়তায় ঢাকার খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৪ অক্টোবর মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হলে হত্যার দায় স্বীকার করে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেফতারকৃত মো. খোরশেদ আলম (৪৮) রাজধানী ঢাকার গুলশান থানার শাহাজাদপুর এলাকার মৃত নুর মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, নিহত রোমা আক্তার (৩৩) আসামি খোরশেদ আলমের দ্বিতীয় স্ত্রী। ২০১৮ সালে রোমার সঙ্গে খোরশেদ আলমের বিয়ে হয়। তাদের আয়াত নামে ৬ বছরের একটি মেয়ে আছে। রোমা একই গ্রামের ইউসুফ নামে এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিলেন।

গত ২৯ আগস্ট রোমা তার স্বামী খোরশেদ আলমকে তালাকের এফিডেভিট দেখিয়ে জানান, গত ৮ মে তাকে তালাক দিয়ে ইউসুফকে বিয়ে করেছেন। তালাকের বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয় এবং তারা আলাদা বসবাস শুরু করেন।

পরবর্তীতে গত ২৭ সেপ্টেম্বর রোমাকে ফোন দিয়ে তার মেয়ে আয়াতের সঙ্গে দেখা করতে চাইলে রোমা খোরশেদ আলমকে রাতে আসতে বলেন। খোরশেদ রাতে রোমার বাড়িতে আসলে রোমা দরজা না খোলায় খোরশেদ সারারাত রান্নাঘরে থাকেন। পরদিন ২৮ সেপ্টেম্বর সকালে রোমা তার মেয়েকে নিয়ে দোকান থেকে বাড়িতে আসলে খোরশেদ রোমার রুমে ঢোকেন। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে খোরশেদ শোকেস থেকে ছুরি বের করে রোমাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোমাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি পিবিআই তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ব্যবহার করে সোমবার ঢাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করে। মঙ্গলবার গ্রেফতারকৃত খোরশেদ আলমকে গাজীপুর আদালতে পাঠানো হলে তিনি রোমা আক্তারকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া