জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 137 বার পঠিত
গাজীপুরের গাছা থানা বিএনপি ও সহযোগী সংগঠন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ব্যাপক জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট। গাজীপুর সিটি করপোরেশনের বোডবাজার কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন তিনি। পরে গাছা থানার বোড বাজারের সাধারণ মানুষের সাথে তিনি কুশল বিনিময় করেন এবং সায়দানা মালেকের বাড়ি, হাজীর পুকুর এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডে টঙ্গী পূর্ব থানা বিএনপি আয়োজিত পাগাড় পাঠান পাড়া এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভা শেষে টঙ্গীর পাঠান পাড়া, ফকির মার্কেট, জিনু মার্কেট, বিসিক এলাকায় তিনি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ করেন।
টানা গণসংযোগের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন তিনি। এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুন অর রশিদ হারুন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. শাহজাহান সহ ছাত্রদল, যুবদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় হাজী মো. জসিম উদ্দিন ভাট বলেন, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি নতুন রাষ্ট্র গঠনের রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক, নাগরিকবান্ধব ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ব। আমরা জনগণের অধিকার পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। গণ-আন্দোলনের মাধ্যমে আমরা অচিরেই এই অন্যায়ের অবসান ঘটাবো।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীরা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে গণসংহতির ডাক দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Posted ১:২০ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah