নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 58 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি উৎসব সফলে জেলার বিভিন্ন উপজেলার প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা হয়েছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, সরাইল প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির, নাসিরনগর প্রেস ক্লাব সভাপতি মোঃ আছমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, আখাউড়া প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন লিটন, সহ-সভাপতি কাজী হান্নান খাদেম, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, কসবা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, কসবা প্রেস ক্লাব সভাপতি মোঃ আবুল খায়ের স্বপন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, সদস্য মোঃ রুবেল আহমেদ, বিজয়নগর প্রেস ক্লাবের মোঃ জিয়াদুল হক ও সাংবাদিক এস.এম. জহিরুল আলম চৌধুরী (টিপু) প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী ও কার্যকরী সদস্য শাহজাহান সাজু।
সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের গৌরবময় ৫০ বছরের পথচলা, সাংবাদিকদেও পেশাগত ঐক্য ও মর্যাদা সমুন্নত রাখা এবং ৫০ বছরপূর্তি অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করে রাখার ব্যাপারে আলোচনা হয়। এব্যাপারে জেলার সকল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব জেলার সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ৫০ বছরপূর্তি উদযাপন শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি হবে সাংবাদিক সমাজের ঐক্য, ঐতিহ্য ও গৌরবের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
Posted ৫:৫৪ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah