সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘৫ আগস্টের আগে কিছু সাংবাদিক গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন’: ইঞ্জিনিয়ার শ্যামল এম.পি

সিরাজুল ইসলাম :   |   শনিবার, ২৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   92 বার পঠিত

‘৫ আগস্টের আগে কিছু সাংবাদিক গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন’: ইঞ্জিনিয়ার শ্যামল এম.পি

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করা হয়েছে উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষার আন্দোলনে জিয়া পরিবারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ‘জিয়া থেকে খালেদা জিয়া ও তারেক রহমান—গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্যামল বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় করেছি। এই দেশের গণতন্ত্র রক্ষার্থে, ভোটের অধিকারের সঙ্গে জিয়া পরিবারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্টের আমলে কিছু কিছু সাংবাদিক সুবিধা ভোগ করেছেন। তারা ৫ আগস্টের আগে ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন।”

আলোচনা সভায় দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বক্তারা বক্তব্য দেন। একই সঙ্গে বিএনপির রাজনীতির বিভিন্ন পর্যায়ে কারা নির্যাতনের শিকার জেলার শীর্ষ নেতাদের ও সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের হেড অব নিউজ মো. শরিফুল ইসলাম খান। অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মো. খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামসুল আরেফিন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পিপি মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম।

কারা নির্যাতিত বিএনপি নেতাদের মধ্যে সম্মাননা পান ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিরাজুল ইসলাম, আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও মো. সফিকুল ইসলাম পিপি।

সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন আবু আব্দুল্লাহ, মোকলেসুর রহমান, আশিকুর রহমান চৌধুরী পনি, আজিজুর রহমান পায়েল ও জয় আহমেদ।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সাংবাদিক ইউনিয়নের সদস্য, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:২২ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া