অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 64 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে গাজীপুর ইউনিয়নের শৈলাট–বাঁশবাড়ি আঞ্চলিক সড়কের আকন্দবাড়ি মসজিদ মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহী অজ্ঞাতনামা এক ব্যক্তি (প্রায় ৫০) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
আহত চালককে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
Posted ১২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah