জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 166 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. স্বপন মিয়া নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৩ আগস্ট রবিবার দুপুরে এই দণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। দণ্ডপ্রাপ্ত স্বপন কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দায়েরকৃত মামলায় স্বপন দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করেন। আদালতের নির্দেশে তার কাছ থেকে ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং সঙ্গে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দণ্ডাদেশ কার্যকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আসলাম খান ও বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া।
Posted ১২:০১ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah