জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 129 বার পঠিত
গাজীপুরের নাওজোড় এলাকায় ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। ৫ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত উম্মে-কাশ ফিদা মিম (২৩) বগুড়া জেলার চক লোকমান গ্রামের আব্দুল ওহাব ডাবলুর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি রিকশায় চড়ে যাচ্ছিলেন মিম। রিক্সাটি নাওজোড় ফ্লাইওভারের নিচে পৌঁছালে একটি ট্রাক রিক্সাটিকে চাপা দেয়। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান মিম।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্র্যাফিক) আশরাফুল ইসলাম বলেন, নাওজোড় এলাকায় ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah