রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে লরির ধাক্কায় একজন নিহত

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   বুধবার, ০৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   212 বার পঠিত

মীরসরাইয়ে লরির ধাক্কায় একজন নিহত

মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাম্প ট্রাকে লরির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আজ ৬ আগস্ট বুধবার ভোরে সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় লরির হেলপার মো. সাব্বির হোসেন (২১) গাড়ির ভেতরে আটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি নগরের হালিশহর এলাকার আলী আব্বাসের ছেলে।
এসময় লরি চালক মো. জুয়েল (২৮) আহত হন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী লেইনে একটি স্ক্র্যাপবাহী ডাম্প ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরির ভেতর আটকে থাকা মরদেহ উদ্ধার করে বলে জানান হাইওয়ে পুলিশের এসআই বোরহান উদ্দিন।

Facebook Comments Box

Posted ১১:০১ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া