রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ঘরে মিললো গলাকাটা লাশ

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   79 বার পঠিত

চট্টগ্রামে ঘরে মিললো গলাকাটা লাশ

প্রতিকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে আবুল মনছুর (৩৮) নামে এক কবিরাজের অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। আজ ৮ আগস্ট শুক্রবার দুপুর ১২টার দিকে ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের রাঙ্গামাটিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মনছুর বৈদ্যু হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালাবি পাড়ার নিহত শফি আলমের প্রথম পুত্র।

নিহতের মা জাহানার বেগম বলেন, আমার ছেলে বৈদ্দ্যুর কাজ করতো। আমাদের পরিবারের ৪ জন আশ্রয়ণ প্রকল্পে থাকি। মনছুর বেশিরভাগ সময় বাড়িতে থাকতো এখানে (আশ্রয়ণ প্রকল্পে) মাঝেমধ্যে রোগী আসলে আসতো। গত সোমবার তার কাছে মোটরসাইকেল নিয়ে রাত ১০টার দিকে কিছু রোগী এসেছিল। তার পরেরদিন থেকে তাকে আর খোঁজে পাচ্ছিলাম না। সে যে ঘরে থাকতো সেখান দুটি তালা দেওয়া ছিল। পরে আজ তালা ভেঙে দেখি তার মরদেহ।

জানা যায়, নিহত মনছুর কবিরাজের কাজের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘরে আসতো মাঝেমধ্যে। সে এ ঘরে থাকতো সেখানে বাইরে থেকে দুটি তালা দেওয়া ছিল। আজ শুক্রবার সকালে প্বার্শ্ববর্তীদের গন্ধ লাগাতে সে ঘরে তালা ভেঙে ভিতরে গিয়ে দেখে রান্না ঘরে তার ৮০ শতাংশ গলাকাটা লাশ পড়ে আছে। পরে পাশ্ববর্তীরা পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে টিম নিয়ে এসেছি। আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে গলা কাটা লাশ পড়ে আছে। লাশ উদ্ধারের কাজ চলছে। পরবর্তীতে পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া