রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিগারেট কারখানাসহ ১৫০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত

সিগারেট কারখানাসহ ১৫০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকার একটি সিগারেট কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই এলাকার বিভিন্ন বাসা বাড়ির ১৫০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ১০ আগস্ট রবিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এ জরিমানা করেন।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকায় রবিবার সকালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারগো টোবাকো লিমিটেড নামক একটি সিগারেট তৈরি কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়।

কারখানা কর্তৃপক্ষ চতরবাজার-রাজেন্দ্রপুর সড়কের পাশ থেকে তিতাসের প্রধান লাইন থেকে ২ ইঞ্চি পাইপ সংযোগ দিয়ে কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। এসময় লাইনটি বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার কর্মকর্তা আবু নাজির মো. আশরাফকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, এর আগেও কারখানাটি অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় জরিমানা করা হয়েছিল।

অন্যদিকে, একই এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো. রাকিব হাসান, শাকিল আহমেদ, সোহেল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মনি শঙ্করসহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ১:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া