রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   143 বার পঠিত

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। আজ ১২ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহউদ্দিনের সভাপতিত্বে এবং শোভিত কুমার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আয়ুব খান, সহকারী মৎস্য কর্মকর্তা মাকছুদ আহমেদ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজ আহমেদ, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক মোহাম্মদ ফয়সাল ও রওশন আরা বেগম প্রমুখ।

পরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে মোট ১৩ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৩:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া