ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারি সীতাকুণ্ড থানাধীন তাবাকু খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে।
আজ ১৩ আগস্ট বুধবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ১২ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় ১ মাদক কারবারিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দ করা ইয়াবা ট্যাবলেট এবং আটক মাদক কারবারির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।
Posted ২:০০ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah