রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

লোহাগাড়ায় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া রেঞ্জ অফিস কার্যালয় সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার ঈদগাঁও সদর ইউনিয়নের জাগিরপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে রাকিবুল ইসলাম এবং কানিয়াছড়া এলাকার শামসুল ইসলামের ছেলে জিহাদ। তারা ফুফাতো-মামাতো ভাই।

তাদের সফরসঙ্গী সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ৩টি মোটরসাইকেল নিয়ে ৬ বন্ধু রাঙামাটির সাজেক যাওয়ার কথা ছিল। রাত ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়ায় কক্সবাজার অভিমুখী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে তারা ছিটকে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, বান্দরবানের লামা থানার আজিজনগর মফিজ বাজার থেকে পিকআপ চালক মো. আমির উদ্দীন (২৪) ও চালকের সহকারি জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক করা হয়েছে। এসময় পিকআপটি জব্দ করা হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ। বিষয়টি দোহাজারী হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া