রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের বেলাই বিলে ফের বালু ভরাট, স্থানীয়দের ক্ষোভ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   159 বার পঠিত

গাজীপুরের বেলাই বিলে ফের বালু ভরাট, স্থানীয়দের ক্ষোভ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া-দেওতলা গ্রামের মাঝামাঝি অবস্থিত বেলাই বিলে ফের শুরু হয়েছে অবৈধ বালু ভরাট কার্যক্রম। দীর্ঘদিন প্রশাসনের কড়া নজরদারির কারণে বন্ধ থাকলেও সম্প্রতি রাতের আঁধারে পুনরায় বালু ফেলার অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কঠোর পদক্ষেপে কয়েক মাস ভরাট কার্যক্রম বন্ধ ছিল। নতুন কৌশলে এখন রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত চলছে বালু কাটা ও ভরাটের কাজ। দিনের বেলায় কোনো সরঞ্জাম না থাকলেও রাত নামলেই এলাকায় ঢুকে পড়ে বালু কাটার মেশিন ও ড্রাম ট্রাক। প্রতিদিন ভারী ড্রাম ট্রাক চলাচলের কারণে ভেঙে যাচ্ছে গ্রামীণ সড়কগুলো। ছোট ছোট রাস্তা এখন দুর্ঘটনার ঝুঁকিতে পড়েছে। শুধু তাই নয়, বিলে বালু ভরাটের ফলে কৃষি জমি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

একজন ক্ষুব্ধ গ্রামবাসী বলেন, উক্ত রাস্তা বানাতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এখন প্রতিরাতে ড্রাম ট্রাক চলাচলের কারণে সড়ক নষ্ট হয়ে যাচ্ছে, ফসলি জমিও হারিয়ে যাচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ পরিণতি হবে।

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও নজরদারি ছাড়া এ অবৈধ বালু ব্যবসা বন্ধ করা সম্ভব নয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে বালু ভরাটের বিষয়ে আমি এসিল্যান্ডের সঙ্গে কথা বলেছি। খোঁজ নিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া