রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব অর্থায়নে স্লাব নির্মাণ করে প্রশংসায় ভাসছেন জায়েদুল কবির ভাঙ্গি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   383 বার পঠিত

নিজস্ব অর্থায়নে স্লাব নির্মাণ করে প্রশংসায় ভাসছেন জায়েদুল কবির ভাঙ্গি

এলাকাবাসীর সুবিধার্থে সাংবাদিক আলহাজ্ব জায়েদুল কবির ভাঙ্গি ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তার দু’পাশে দুটি স্লাব নির্মাণ করে দেয়। আজ ২২ আগস্ট সকালে গাজীপুর উপজেলার শ্রীপুর উপজেলার ৬নং ওয়ার্ডের ওজিলাব এলাকায় উক্ত দুটি স্লাব নির্মাণ করা হয়। এতে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, একটু বৃষ্টি হলেই উক্ত রাস্তাটি কাদাময় হয়ে যায়। সৃষ্টি হয় বড় বড় গর্ত। এতে চরম দুর্ভোগে পড়েন এলাকার কয়েক হাজার মানুষ। ভোগান্তি বাড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সহ বায়োবৃদ্ধদের। এ দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তায় দুটি স্লাব নির্মাণেরর উদ্যোগ নেন সাংবাদিক আলহাজ্ব জায়েদুল কবির ভাঙ্গি। রাস্তাটি সংস্কারের পর উপকৃত হবে ইউনিয়নের বাসিন্দারা। এতে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আলহাজ্ব জায়েদুল কবির ভাঙ্গি বলেন, আসুন আমরা সবাই নিজ দায়িত্ববোধ থেকে ছোট ছোট কাজে সেটি ব্যক্তি জীবনসহ সবারই উপকার হবে এবং ছোট ছোট কাজে মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মানে এগিয়ে যেতে পারবো। ছোট ছোট কাজে এলাকার ভিত্তবানদের সহযোগিতা করার আহবান জানান।

Facebook Comments Box

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া