জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 105 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ ৩০ আগস্ট শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের বাড়ীতে মুক্তিযোদ্ধারা এ সাক্ষাৎ করেন।
এ সময় মুক্তিযোদ্ধারা ডা. বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানান। ডা. বাচ্চু মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজখবর নেন এবং আগামিতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নসহ সকল মুক্তিযোদ্ধাকে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্হ করেন এবং দেশের যে ক্লান্তিলগ্নে মুক্তিযোদ্ধাদের ভুমিকার কথা স্মরণ করিয়ে আগামিতেও দেশ গঠনে তাঁদের ভুমিকা রাখতে পরামর্শ দেন।
Posted ৯:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah