জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 239 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম ১ সেপ্টেম্বর সোমবার সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (কালীগঞ্জ শাখা) সেক্রেটারি রফিক সরকার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, কালীগঞ্জের সার্বিক উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করবে। জনগণের সমস্যা সমাধান এবং সেবার মান বৃদ্ধি করতে সকলের সহযোগিতা অপরিহার্য।
Posted ৬:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah