রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক ও মালিক নিহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   176 বার পঠিত

ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক ও মালিক নিহত

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খান এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ড্রাম ট্রাকের মালিক ও চালক নিহত হয়েছেন। ২ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঢাকার উত্তরা পশ্চিম থানার কামারপাড়া এলাকার বাবুল খান (৫৫) এবং মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার উজ্জ্বল হোসেন (৩৭)। বাবুল খান ছিলেন ট্রাকটির মালিক এবং উজ্জ্বল হোসেন ছিলেন চালক।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে ঢাকা-রাজশাহী রেলরুটের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় একটি ড্রাম ট্রাক রেললাইন পার হওয়ার সময় আটকে যায়। ঠিক সেই মুহূর্তে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের পর ড্রাম ট্রাকটি উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালক উজ্জ্বল হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় ট্রাকমালিক বাবুল খানকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, ঘটনার পর থেকেই ওই রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রাকটি মাটি পরিবহনের কাজে ব্যবহার করা হতো।

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া