রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিকআপ, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, বরিশাল জেলার মুলাদী থানার পূর্ব ভয়কা গ্রামের মিজান মৃধার ছেলে রিজন মৃধা সুজন (২৫) এবং নরসিংদী জেলার বেলাবো থানার বারৈচা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো: আলিফ (২৪)।

পুলিশ জানায়, আজ শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে আন্ত:জেলা ডাকাতদল মাছবাহী ট্রাকে হামলার জন্য সফিপুর আনসার একাডেমির ৩নং গেইট সংলগ্ন গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করছিল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মৌচাক পুলিশ ফাঁড়ির টহল দল সেখানে পৌঁছালে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে দু’জনকে ধরে ফেলা হয়, তবে আরো ৪-৫ জন অন্ধকারে পালিয়ে যায়।

অভিযানে একটি নীল রঙের পিকআপ, লোহার বাটযুক্ত ধারালো চাকু এবং ৩০ ফিট লম্বা সাদা-কালো রঙের রশি জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, এগুলো ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছিল।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারে চলছে এবং গ্রেফতার দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া