রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে র‌্যাবের গাড়ি আটক করে হামলার ঘটনায় ১৪জন গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   161 বার পঠিত

শ্রীপুরে র‌্যাবের গাড়ি আটক করে হামলার ঘটনায় ১৪জন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে আটকের জেরে র‌্যাবের গাড়ি আটক, সড়ক অবরোধ, হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা করেছে র‌্যাব। এতে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাগুলোর একটি করা হয়েছে অস্ত্র আইনে এবং অপরটি সরকারি কাজে বাধা ও র‌্যাবের গাড়ি ভাঙচুরের অভিযোগে। দুটি মামলায় ২২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত দেড়শ’ জনকে আসামি করা হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের ওয়ারেন্ট অফিসার জাফর ইকবাল বাদী হয়ে আজ ৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে শ্রীপুর থানায় মামলা দুটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক।

গ্রেফতারকৃতরা হলেন—সাফুয়াত হোসেন (২৩), মাহমুদুল হাসান (২৫), আরাফাত হোসেন আকিব (২৩), সাব্বির হোসেন (২০), সফিজুল হক (২৮), মাসুদ (৪৮), মোফাজ্জল (২৭), মারুফ (১৮), আবু বক্কর সিদ্দিক (২৫), সাহেব আলী (৫৫), আঞ্জুমান (২১), স্মৃতি (২৮), শাহজাহান (৪২) ও সাগর (২৩)। তাদের সোমবার বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব বরমী চৌরাস্তা এলাকায় মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে একটি পিস্তলসহ গ্রেফতার করে। পরে তার উস্কানিতে শতাধিক লোক দা, রামদা, লাঠি ও লোহার রড নিয়ে র‌্যাবের গাড়ি আটক করে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। এসময় তারা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় র‌্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূর আলম, উপ-পরিদর্শক (এসআই) মাহবুব, সদস্য সোহাগ হোসেন, গোলাম মোরশেদ ও সোবহান আলী আহত হন। পরে তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

শ্রীপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নামীয় আসামিদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি ৮ জন পলাতক আসামিসহ অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া