রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়ায় চকলেট খেয়ে পঞ্চম শ্রেণির আট শিক্ষার্থী অসুস্থ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

কাপাসিয়ায় চকলেট খেয়ে পঞ্চম শ্রেণির আট শিক্ষার্থী অসুস্থ

গাজীপুরের কাপাসিয়ায় চকলেট খেয়ে আট স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই উপজেলার টোক ইউনিয়নের ১৬ নম্বর কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১৭ সেপ্টেম্বর বুধবার টিফিনের সময় শিক্ষার্থীরা স্কুলের পার্শ্ববর্তী দোকান থেকে ‘আঁখি মিল্ক লজেন্স’ খাওয়ার কিছুক্ষণ পর তাদের বমি হয়। এসময় সহপাঠীরা ঘটনাটি প্রধান শিক্ষকে জানালে তিনি শিক্ষার্থী ‎সিহাব, মিম আক্তার, ‎চম্পা, সুবর্না, সুমাইয়াকে, মিম ও মারিয়াসহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তুহিন নামে অপর এক শিক্ষার্থীকে টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ ব্যাপার কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা আক্তার বলেন, পার্শ্ববর্তী জাহানারার দোকানের মিল্ক ক্যান্ডি লজেন্স খেয়ে আট শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনকে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অসুস্থ শিক্ষার্থীরা বাড়িতে ফিরে গেছে। সবাই আশঙ্কামুক্ত। ধারণ করা হচ্ছে নিম্নমানের এবং অস্বাস্থ্যকর চকলেট খাওয়াতে এ ঘটনা ঘটে থাকতে পারে।

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া