জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 151 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশ ও মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাদের কাছ থেকে ৪৫ পিছ ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ঘটনা ঘটেছে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (মসজিদ মোড়) এলাকায় আসাদুজ্জামানের বাড়িতে। আটককৃতরা হলেন আসাদুজ্জামান (৬০), তাঁর স্ত্রী দেলোয়ারা খাতুন (৪৫) এবং দুই ছেলে আশিক (২৩) ও আল আমিন (৩০)। তাদের বিরুদ্ধে সরকারি কাজকে বাধা দেওয়ার, পুলিশের ওপর হামলা ও মাদক ব্যবসার দুটি পৃথক মামলা করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, মনোয়ার হোসেন, জোনায়েদ হোসাইন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ও নাজমুল হুদা রুবেল। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়েছে। হামলার সময় মাদক ব্যবসায়ীর স্ত্রী ও দুই ছেলে পুলিশকে আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় সংঘর্ষের ঘটনা ঘটে।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah