রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৪৬১টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   216 বার পঠিত

গাজীপুরে ৪৬১টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে

গাজীপুরে এবার ৪৬১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গাজীপুর মহানগর এলাকায় ১২১টি মন্ডপে, জেলার পাঁচটি উপজেলায় ৩৪০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে গাজীপুরে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালানো বা অপ্রীতিকর ঘটনার কোনো আশঙ্কা নেই এবং পূজা মন্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২৩ সেপ্টেম্বর সোমবার সকালে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এসব কথা বলেন।

তিনি বলেন, জেলার প্রতিটি দুর্গাপূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে। পূজার নিরাপত্তা সংক্রান্তে বিট ভিত্তিক দুই পালায় ৯৬টি মোবাইল টিম থাকবে। এতে ১৯২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ ৬টি পূজা মন্ডপে দুই পালায় ৪৮ জন, তিনটি ইসকন মন্দিরে নিরাপত্তা ডিউটিতে মোতায়েন থাকবে ১৫ জন। এছাড়া দুই পালায় ৯০টি মোবাইল ডিউটি, এতে জনবল থাকবে ৪৫০ জন। স্ট্রাইকিং ডিউটির জনবল ১০০ জন, স্ট্যান্ডবাই ডিউটিতে ১০০ জন ও সাদা পোশাকে ৪০ জন পুলিশ সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করবে। জেলা এলাকায় সর্বমোট ৯৪৫ জন পুলিশ সদস্য পূজা মন্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য ও মন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক নিরাপত্তা নিয়োজিত থাকবেন। ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া