জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত
গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে গেছে হিট মেশিন ও মালামাল। আজ ২৮ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড এলাকায় অবস্থিত জিএমএস কম্পোজিট লি. নামের পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাসারফ হোসেন বলেন, বিকেলে জিএমএস কম্পোজিট লি. নামের পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে চারপাশে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি, বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
Posted ৪:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah