রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   179 বার পঠিত

ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প

রাজধানীর মহাখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় একযোগে আয়োজন বিশ্ব হার্ট দিবস উপলক্ষে করা হলো “ফ্রি হার্ট ক্যাম্প”। দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল। মহাখালীর রাওয়া’র বিপরীতে অবস্থিত ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।

এই ক্যাম্পে রোগীদের পরামর্শ দেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনরা। তাদের মধ্যে ছিলেন- প্রফেসর ডা. নাসির উদ্দিন আহমেদ (চিফ কার্ডিয়াক সার্জন), অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম (চিফ ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী (সিনিয়র ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুজ্জামান (সিনিয়র কার্ডিওভাসকুলার সার্জন) প্রমুখ।

একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার জেল রোডে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে স্থানীয়দের জন্য আরো একটি ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে রোগীদের সেবা দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. নাজমুল হক।

ক্যাম্পে আগত রোগীরা হাসপাতালের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা সেবায় ২০% পর্যন্ত বিশেষ ছাড় এবং ইউনিভার্সেল হার্ট ক্লাবের সদস্যরা ৩০% ছাড় (শর্ত সাপেক্ষে) গ্রহণের সুযোগ পান।

Facebook Comments Box

Posted ৫:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া