সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   172 বার পঠিত

গাজীপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকী ছবি

গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই কিশোরীর নাম নওশিন আক্তার ঝুমা (১২)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার উত্তর পালাহার গ্রামের নূরুল ইসলামের মেয়ে। ঝুমা টঙ্গীর দত্তপাড়া এলাকায় জনৈক বাদল মিয়ার ভাড়া বাড়িতে নানি রহিমা বেগমের সাথে বসবাস করতেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে মযনাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

পুলিশ জানায়, ঝুমা টঙ্গীর দত্তপাড়া জহির মার্কেট এলাকার প্রিন্টিং কারখানায় সহকারী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে কারখানায় কাজে যোগ দেয় ঝুমা। কিছুক্ষণ পর কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইলে কারখানা কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি। এরই একপর্যায়ে ছুটি না নিয়ে কারখানা থেকে বেরিয়ে বাাসয় চলে যান। এ সময় নাতনিকে একা বাসায় রেখে নানি রহিমা বেগম খাবার সামগ্রী আনতে দোকানে যান। কিছুক্ষণ পর বাসায় ফিরে এসে ওই কক্ষের সিলিংয়ে সাথে গলায় ওঁড়না প্যাঁচানো ঝুমার ঝুলন্ত নিথর দেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। পরে আশপাশের লোকজন এগিয়ে পুলিশে খবর পাঠান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া