জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 209 বার পঠিত
প্রবাসী আয়কে দেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে গাজীপুরের কালীগঞ্জে “প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিমাল ইউজেস অফ রেমিট্যান্স” শীর্ষক জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উক্ত সেমিনারের যৌথ উদ্যোগ নেয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU) ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যুগ্মসচিব ও পরিচালক (অর্থ ও কল্যাণ এবং বাজেট) ড. এ. টি. এম. মাহবুব-উল করিম।
স্বাগত বক্তব্য রাখেন ডায়াসপোরা প্রকল্পের ডিপিডি শরিফুল ইসলাম।
সেমিনারে সরকারি কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এ আয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পিত বিনিয়োগ, প্রশিক্ষণ ও সচেতনতার বিকল্প নেই। প্রবাসীদের পাঠানো অর্থ শুধু পরিবার নয়, সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলে। তাই রেমিট্যান্সকে সঞ্চয় ও বিনিয়োগমুখী খাতে ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের পথ আরো মজবুত করা সম্ভব।
Posted ১২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah