রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে

জনতা ব্যাংক কাপাসিয়া শাখায় ‘গ্রাহক সেবা পক্ষ’ উদ্বোধন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   173 বার পঠিত

জনতা ব্যাংক কাপাসিয়া শাখায় ‘গ্রাহক সেবা পক্ষ’ উদ্বোধন

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি কাপাসিয়া শাখা ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে ১৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ‘গ্রাহক সেবা পক্ষ’ এর উদ্বোধন করেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হচ্ছে। আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে জনতা ব্যাংক পিএলসি কাপাসিয়া তাজউদ্দীন আহমদ চত্বর শাখা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই গ্রাহক সেবা পক্ষের শুভ উদ্বোধন করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী শাখা ব্যবস্থাপক মুহাম্মদ কায়সার উদ্দীন খান।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং খাতের আধুনিক সেবা ও সুবিধা সম্পর্কে গ্রাহক তথা রেমিট্যান্স প্রদান ও গ্রহণকারী গ্রাহকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ডিজিটাল লেনদেন, নিরাপদ সঞ্চয় এবং আর্থিক পরিকল্পনায় গ্রাহকদের এগিয়ে আসার আহ্বান জানান।

মুহাম্মদ মাহমুদুল হাসান আরো বলেন, রেমিট্যান্স এদেশের মূল চালিকাশক্তি, তাই কোনোভাবেই হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে কষ্টার্জিত টাকা প্রেরণ করে যেন প্রবাসীরা প্রতারিত না হয়, সেদিকে ব্যাংক এবং গ্রাহক উভয়কেই নজর রাখতে হবে। এই কর্মসূচির অংশ হিসেবে ফরেন রেমিট্যান্সের উপকারভোগীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকিং সেবা গ্রাহক মোঃ শাকিল হাসান, মোঃ ওবায়েদ উল্লাহ সরকার, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রাজিব দেবনাথ, জাকির হোসেন আকন্দ এবং ফরেন রেমিট্যান্স কর্মকর্তা মোহাম্মদ শরিফ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া