রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান, জরিমানা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান, জরিমানা

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় অভিযান চালিয়ে পলিথিন তৈরির কাঁচামাল জব্দ ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৭ অক্টোবর সোমবার টঙ্গীর মাছিমপুর এলাকার কারখানাটিতে অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ২০৫ কেজি পলিথিন ও পলিথিন তৈরির ১ হাজার ১২০ কেজি কাঁচামাল জব্দ করা হয়। সেই সাথে কারখানার মালিক জসিম উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক পারভেজ রানা জানান, কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে মামলা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মিকাইল হোসাইন ও র‍্যাব-১ এর কর্মকর্তা শহিদুল ইসলাম।

Facebook Comments Box

Posted ৩:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া