সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে সামাজিক সেবা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   214 বার পঠিত

শ্রীপুরে সামাজিক সেবা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার রুহুল আমিন মোড়ল ভবনে সামাজিক সেবা সংগঠনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ১ নভেম্বর শনিবার দুপুরে উদযাপন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম পর্যালোচনা করা হয়। এতে সংগঠনের সাফল্য, চ্যালেঞ্জ এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়, যা সদস্যদের মনোবল বৃদ্ধি করে এবং নতুন কর্মসূচির জন্য উৎসাহিত করে।

আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা, যার মধ্যে ছিলেন আমিনুর রহমান (বি এম), খোকন কুমার রায় (এ সি), মনির উদ্দিন (এফ ও), ফরহাদ হোসাইন (এফ ও), ওয়াহিদুল ইসলাম (এফ ও) এবং জাহাঙ্গীর আলম (এফ ও) প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামাজিক সেবা সংগঠন শ্রীপুর ব্যাঞ্চে বেলুন উড়িয়ে উদযাপন শুরু করা হয়, এরপর কেক কেটে অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষ হয় মধ্যাহ্ন ভোজের মাধ্যমে।

এ সময় বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল হক মোল্লা, সমাজ সেবক রুহুল আমিন মোড়ল, সংগঠনের সদস্য, সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান মূলত প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কর্মজীবীদের অবদান স্বীকৃতি এবং নতুন কর্মসূচি ও লক্ষ্য নির্ধারণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ১২:১০ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া