সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর হাতধরে দুই শতাধিক আদিবাসী নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   340 বার পঠিত

গাজীপুরে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর হাতধরে দুই শতাধিক আদিবাসী নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুরে ২ শতাধিক আদিবাসী নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। আজ ৩ নভেম্বর সোমবার সকালে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন জেসন গেট এলাকায় আনুষ্ঠানিকভাবে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর হাতধরে তারা বিএনপিতে যোগদান করেন।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

বাংলাদেশ কোচ আধিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুপচাঁন বর্মনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন হীড বাংলাদেশ ও চেয়ারপার্সন এডাব এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুবকর ছিদ্দিক ও জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়নে আমরা কাজ করছি। আজ আদিবাসী নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের যে অনুষ্ঠানের সূচনা হলো তা সত্যি বিএনপির জন্য আনন্দের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ক্ষমতায় আসবে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে।

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া