সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে ধান বীজ বিতরণ করলো গাজীপুর মহানগর কৃষকদল

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   221 বার পঠিত

বিনামূল্যে ধান বীজ বিতরণ করলো গাজীপুর মহানগর কৃষকদল

গাজীপুর মহানগর কৃষকদলের উদ্যোগে এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। ৮ নভেম্বর শনিবার বিকেলে গাজীপুর মহানগরের ইসলামপুর বটতলা ঈদগাহ মাঠে আয়োজিত কৃষক সমাবেশে ওই বীজ বিতরণ করা হয়।

গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।

কৃষক সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি আনম খলিলুর রহমান ইব্রাহিম, বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম সরকার বাবুল, সুরুজ আহমেদ, এএইচএম সিরাজুল হক, শওকত হোসেন বাবু, কৃষক দল নেতা বদিউজ্জামান বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ের ১০০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ব্রি-ধান বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১:০৯ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া