সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পেট্রোল বোমাসহ গ্রেফতার ২

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   176 বার পঠিত

গাজীপুরে পেট্রোল বোমাসহ গ্রেফতার ২

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার লক্ষ্যে পেট্রোল ও পেট্রোল বোমা ব্যবহার করে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার পরিকল্পনার সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি পেট্রোল বোমা ও একটি ৩৩০ মিলিলিটার পানির বোতলভর্তি পেট্রোল উদ্ধার করা হয়। ১৫ নভেম্বর শনিবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মুন্নু গেইটসংলগ্ন এম.টি মটরস অ্যান্ড টায়ার গ্যালারির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

১৬ নভেম্বর রবিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ফোকাল পয়েন্ট) এস এম শফিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন তুরাগ থানার হরিরামপুর (ভাটুলিয়া মহিলা মাদরাসা সংলগ্ন) এলাকার সুমন মিয়ার ছেলে মো. মবিন (২৫) এবং ফেনী জেলার সোনাগাজী থানার মো. দুলাল মিয়ার ছেলে আব্দুর রহিম ওরফে শরীফ (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে অজ্ঞাতনামা আরও কয়েকজন দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পেট্রোল ও পেট্রোল বোমা দিয়ে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাদের গ্রেফতার করে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ফোকাল পয়েন্ট) এস এম শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া