জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
গাজীপুরের টঙ্গীর হোসনে মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে বাসচাপায় এক অজ্ঞাত পরিচয় (৩০) নারীর মৃত্যু হয়েছে। আজ ১৯ নভেম্বর বুধবার সকাল ১১টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় শেরপুরগামী ‘সাদুরা’ পরিবহনের এক যাত্রীবাহী বাস বিআরটির মাঝের লেনে ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাসটি দ্রুত এলাকা ত্যাগ করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের এক টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহসহ তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১২:০০ অপরাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah