জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 244 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের, এই হাইব্রিড বাড়ন্ত নেতা, ৬ নং ওয়ার্ডের উজিলাব গ্রামের যুবলীগের প্রচার সম্পাদক হুমায়ুন দায়িত্ব পালনের শুরু থেকেই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ দিয়ে অপকর্মের হাতে খড়ি। তারপর ওই নেতা পতিত সরকারের সময়ে যত ধরনের ফ্যাক্টরি দখল, ভূমি দখল, নারীদেরকে কাজ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ভোগ করেছে।
আর হুমায়ুনের পাশের বাড়িরই লোক আলহাজ্ব জায়েদুল কবির ভাঙ্গী। যিনি প্রতিনিয়তই সমাজের কল্যাণার্থে এলাকায় নিজ অর্থায়নে গড়ে তুলেছেন দাতব্য চিকিৎসালয়, এতিমদের জন্য মাদ্রাসা, মসজিদ এবং একটি ঈদগাহ মাঠ। জায়েদুল কবির এর কাছ থেকে একটি জায়গা বিক্রি করবে বলে রেজিস্ট্রি বায়না চুক্তি করে, এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে অর্থ নেয়, যখন তাঁকে রেজিস্ট্রেশন এর কথা বলা হতো, দেম দিচ্ছি বলে সময় ক্ষেপণ করতে থাকে। এইতো গেল বাড়ির পাশের কথা।
পতিত সরকারের আমলে হুমায়ুনের সবচাইতে সহজ কৌশলে ছিল বিভিন্ন নেতাদের মনোরঞ্জনের জন্য নারী সরবরাহকারী হিসেবে তার জুরির কমতি ছিল না। এখনও ঠিক একই কায়দায় বিভিন্ন নেতাদের মনোরঞ্জন এর জন্য একই কায়দায় এখন চলছে আরো রমরমা সময়, কারণ ৫ আগস্ট এর পর এতোগুলো হত্যা মামলা হওয়ার পর তার বিরুদ্ধে মাদকেরও মামলা আছে বেশ কয়েকটি অথচ নীরবে-নিভৃতে নেতাদের সহযোগিতায় নাকে তেল দিয়ে আরামে ঘুমোচ্ছে, অন্যের জায়গা দখল করে দিব্যি দখলবাজির মহড়া দিচ্ছে প্রতিনিয়ত, ক্রয়কৃত জমির মালিকের জায়গায় সাইনবোর্ড লাগিয়ে দখলবাজি রাম রাজত্ব করে যাচ্ছে এই হুমায়ুন।
অনুসন্ধান করে দেখা গেলো তার পেছনের মাদকদ্রব্যের ডিলার, কিছু নেতা তাকে প্রতিনিয়ত মদদ দিয়ে যাচ্ছে, আমরা আরো জানার চেষ্টা করলাম সে বিভিন্ন সময় তার পরিবারের লোকজনকে ঠকিয়ে জায়গা দখলসহ অপকর্ম করে যাচ্ছে প্রতিনিয়ত এর শেষ কোথায়—–?
পতিত সরকারের যুবলীগ নেতা হুমায়ুনের বিরুদ্ধে কেউ কথা বললে আওয়ামীলীগের লোকদের সাথে Ai সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ছবি এডিট করে মানুষকে বিভ্রান্ত করার জন্য ফেসবুকে পোস্ট দিয়ে অর্থ আদায় করার চেষ্টার অভিযোগ রয়েছে।
Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah